সব রাজনৈতিক দলকে নিয়ে জুলাই সনদ হয়নি : এম এ আউয়াল

মিডিয়া :
মিডিয়া :

ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়াল বলেছেন, বাংলাদেশের নিবন্ধিত-অনিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়ে জুলাই জাতীয় সনদ হয়নি। শুক্রবার রাজধানীর শেওড়াপায় জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়ে আলাপকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এম এ আউয়াল বলেন, যে দলগুলো জুলাই সনদের বাইরে, তাদের ৪০ শতাংশ মানুষ সমর্থন করে। তাহলে তাদেরকে ছাড়া জাতীয় ঐক্য-জাতীয় সনদ কিভাবে হবে? এই মানুষগুলোর প্রতিনিধিত্ব যারা করছেন, তাদেরকে কী এই সনদের ভেতর নিবেন না? কমিশন গঠন করে যেসব সংস্কারের কথা বলা হয়েছিল, সেগুলো ঠিক আছে।

কিন্তু সেই সনদে সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার কথা লিপিবদ্ধ নেই।
জুলাই জাতীয় সনদ নিয়ে তিনি আরো বলেন, এই যে জুলাই সনদ হয়েছে, এটা বাস্তবায়ন করতে হলে গণভোট লাগবে। এতে সব মানুষের অংশগ্রহণের সুযোগ আসবে। এখন গণভোট আয়োজনে কেউ বলছে নভেম্বরে, কেউ বলছে ডিসেম্বরে।

এখানে খেয়াল রাখতে হবে, ভোটার কারা? দেশের সাধারণ মেহনতি মানুষ। বেশিরভাগ কৃষক, শ্রমিক ও অর্ধশিক্ষিত লোক। তারা যখন ভোটকেন্দ্রে দুইটা ব্যালট নিয়ে যাবে, একটা সংসদ সদস্য বাছাই করতে। আরেকটি গণভোটের জন্য।
এখন সেই গণভোটে কী লেখা থাকবে, সেই মানুষ দুইটা ব্যালট নিয়ে কোনটায় ভোট দেবে, হ্যাঁ নাকি না ভোট দেবেন! ভেতরে গিয়ে কোনটায় ভোট দেবেন? আমি মনে করি গণভোট ও সংসদ নির্বাচনের ভোট আলাদা হওয়া উচিত। এখন সরকার নভেম্বরে নাকি ডিসেম্বরে করবে সেটা তাদের বিষয়।
কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নই জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ বা তাদের সঙ্গে যারা ছিলেন, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। বিচার শুরু হয়ে গেছে। শেখ হাসিনাসহ যারা প্রকৃতপক্ষে অপরাধী তাদের বের করে সরকার বিচার করুক।

তাতে আমাদের আপত্তি নেই। কিন্তু সাধারণ ভোটাররা যারা ওই দল সমর্থন করে তাদের কী হবে? অতএব রাজনৈতিক দল নিষিদ্ধ না করে যারা অপরাধী তাদের বিচার করা হোক। ভোটে তো আমি অংশ নিতেই পারি, সেটা তো আপনি ঠেকাতে পারেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও...